Admin
৫ এপ্রিল ২০২১, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেমন গেল ‘লকডাউনের’ প্রথম দিন?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। সেই অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) প্রথম দিন ঢাকাতে গণ পরিবহন চলতে দেখা যায়নি। তবে ব্যক্তিগত যানবাহন, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেছে।

সরেজমিনে রাজধানীতে মার্কেট, শপিংমল, প্রধান সড়কের পাশের দোকান ও ফুটপাত বন্ধ ছিলো। তবে মহল্লার অলিগলির মধ্যে দোকান, ফুটপাত যথারীতি খোলা ছিল। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েকঘণ্টা সময় লাগলে আজ একেবারেই কম সময়ে যাওয়া সম্ভব হয়। রাস্তায় ‘স্টাফ বাস’ লিফলেট লাগানো বাসগুলো সড়কে দেখা গেছে। কিছু সংখ্যক ট্রাক বা মিনি ট্রাকও চলাচল করছে। তবে গণপরিবহন দেখা যায়নি।

পল্টন থেকে উত্তরা পর্যন্ত রামপুরা-বাড্ডা রাস্তায় বিপুল সংখ্যক প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা চলাচল করছে। রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো ছিল। ধানমন্ডি এলাকার গলির ভেতরের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান যাথারীতি খোলা ছিল। মহল্লার চায়ের দোকানগুলোয় ভিড় দেখা যায়। সেখানে মানুষজনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবণতা কম দেখা গেছে। অনেকে মুখে মাস্কও ছিল না।

এদিকে সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় কেউ কেউ পায়ে হেঁটে, কেউ বা রিকশায় কর্মস্থলে যাচ্ছেন। বাস বন্ধ থাকায় তাদের সমস্যা বেড়েছে। নিধিনিষেধ মেনে অধিকাংশ শপিং মল বন্ধ রাখা হলেও লকডাউন প্রত্যাহারের দাবিতে নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কাকরাইলের মোড়ে একজন ট্রাফিক কনস্টেবল জানালেন, রিকশা ও প্রাইভেট কারের সংখ্যা বেশি। সেজন্য হঠাৎ হঠাৎ জট লাগে রিকশায়।

অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় ঢিলেঢালা ভাবে লকডাউন চলছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামে লকডাউনে বন্ধ রয়েছে যান চলাচল। তবে জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা। শপিংমল বা মার্কেট বন্ধ থাকলেও খোলা রয়েছে বিভিন্ন শিল্পকারখানা, ব্যাংক, ওষুধের দোকানসহ কাঁচাবাজার। লকডাউন কার্যকরে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে।

বরিশাল: রবিশালের বিভিন্ন এলাকায় লকডাউনের তেমন কোন প্রভাব পড়েনি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষ। লকডাউন কার্যকরে তৎপর রয়েছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজশাহী: শিক্ষানগরী রাজশাহীতে লকডাউনের প্রথম দিনে বাজারে মানুষের ভিড় দেখা গেছে। দোকান-পাট, কাঁচাবাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে শপিংমলগুলো। গণপরিবহন বন্ধ থাকলেও অটোরিকশাগুলো গাদাগাদি করে মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে।

রংপুর: রংপুর নগরীতে খাবারের দোকান ছাড়া মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ। গণপরিবহন বন্ধ থাকায় শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। তবে লকডাউন মানাতে মাইকিং করছে সিটি করপোরেশন।

সিলেট: সিলেট নগরীতে সিনজি চালিত অটোরিকশা, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সরকারি ঘোষণায় বন্ধ রাখা হয়েছে দোকানপাট।

খুলনা: খুলনায় লকডাউনে ছোট যানবাহনে গাদাগাদি করে লোকজন চলাচল করতে দেখা যায়। শপিংমল বন্ধ থাকলেও খোলা রয়েছে কাঁচাবাজারগুলো। স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন শ্রমিকসহ অফিসগামী লোকজন।

এছাড়া, কুমিল্লা, নরসিংদী, নাটোর, লালমনিরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, গোপালগঞ্জসহ সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে মানুষ ও যানবাহন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০