Admin
৭ মার্চ ২০২১, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শ্যামনগরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-০৪ আসন শ্যামনগর ও কালিগঞ্জ এর সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত কুমার বাবুলাল, আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা বাবু,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক ভবতোষ মন্ডল, প্রভাষক ওলিউর রহমান প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ণ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল খালেক।

বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, শ্যামনগর থানার আয়োজনে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ৭ মার্চ আনন্দ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম আবুজার গিফারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিএম ওসমান গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ শহিদুল ইসলাম, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকাল ৫ টায় আমরা শ্যামনগর বাসীর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দৈনিক জাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলহাজ্ব আকবর কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু। শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি আব্দুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি সদর চেয়ারম্যান এ্যাড: জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিমাড়়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নূরনগর সভাপতি সোহেল রানা, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী,আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রভাষক অলিউর রহমান, যুবনেতা আহসানুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুস সবুর সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যা ৭ টায় শ্যামনগর উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষকলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগের সভাপতি মঞ্জুর এলাহি খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষকলীগের সাধারন সম্পাদক গাজী আনিছুর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০