Rezaul Karim
১৯ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদুল  আযহা উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক

সোমবার ১৮ মে বিকেল ৩টা ২০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় জানানো হয়, আগামী পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে কোনো সমস্যা দেখা দিলে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হবে।
সভায় ঈদ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল—অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং কোরবানির পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
এছাড়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, জামিয়া ইন্দাদুল উলুমের মুহতামিম মো. শামসুল হক, ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০