Rezaul Karim
১১ জুন ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, কুপিয়ে জখম এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে একদল সশস্ত্র ব্যক্তি শহিদুল ফকিরের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় সালমা বেগম, ফজলু ফকির, রিপন প্রামাণিক ও শিল্পী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা ও প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ৯ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা নং-২০ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। :::

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ডিবির অভিযানে এক মাদক কারবারি কে ৫১ পিস ইয়াবাসহ আটক ১ জন

অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ আটক সামাদ

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিদ্যুতের মূল্য সমন্বয়েও স্বস্তিতে থাকবেন ৬৫ শতাংশ গ্রাহক: তথ্যমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে আরও দ্রুত

১০

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

১১

মানবতার ঠিকানায় এক আলোকবর্তিকা: অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠছেন ফরিদপুরের পারভিন ববি

১২

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৩

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

১৪

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

১৫

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

১৬

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

১৭

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

১৮

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

১৯

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

২০