Rezaul Karim
১১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

 

নিজস্ব প্রতিবেদক , দৈনিক আজকের সকালের কন্ঠ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৮৪ নম্বর কেশবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চলমান রাস্তার পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত বিটুমিনের ধোঁয়ায় অন্তত ৩ থেকে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে একটি সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ব্যবহৃত বিটুমিনের তীব্র ধোঁয়া বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়লে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে নাদিয়া খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণাধীন রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। :::

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ আটক সামাদ

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিদ্যুতের মূল্য সমন্বয়েও স্বস্তিতে থাকবেন ৬৫ শতাংশ গ্রাহক: তথ্যমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে আরও দ্রুত

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

মানবতার ঠিকানায় এক আলোকবর্তিকা: অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠছেন ফরিদপুরের পারভিন ববি

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

১১

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

১২

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

১৩

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

১৪

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

১৫

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

১৬

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

১৭

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

১৮

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১৯

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

২০