Rezaul Karim
৯ জুন ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

 

শিমুল তালুকদার, সদরপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৮ জুন) সকাল ৯টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮২) বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মৃত নফেল মিয়ার পুত্র।
​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
​বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের আত্মীয়-স্বজনরা জানাজায় অংশ নেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
​বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ আটক সামাদ

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিদ্যুতের মূল্য সমন্বয়েও স্বস্তিতে থাকবেন ৬৫ শতাংশ গ্রাহক: তথ্যমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে আরও দ্রুত

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

মানবতার ঠিকানায় এক আলোকবর্তিকা: অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠছেন ফরিদপুরের পারভিন ববি

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

১১

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

১২

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

১৩

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

১৪

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

১৫

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

১৬

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

১৭

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

১৮

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১৯

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

২০