Rezaul Karim
১৩ জুন ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Oplus_16908288

 

নিজস্ব প্রতিবেদক , দৈনিক আজকের সকালের কণ্ঠ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে সত্যনিষ্ঠ সাংবাদিকতাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিএনপি ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।
তিনি বলেন, প্রযুক্তির বিকাশের ফলে তথ্যপ্রবাহের ধরন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমানে মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে দ্রুত তথ্য প্রচারের প্রতিযোগিতায় অনেক সময় ভুল কিংবা যাচাইবিহীন তথ্যও প্রকাশিত হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দেশে কার্যকর আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। অথচ একটি ভিত্তিহীন সংবাদ একজন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তথ্য প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য উদঘাটন এবং জনস্বার্থে সঠিক তথ্য তুলে ধরাই গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব।
বক্তব্যের এক পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের বিভিন্ন ‘বটবাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এসব অপপ্রচার মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ডিবির অভিযানে এক মাদক কারবারি কে ৫১ পিস ইয়াবাসহ আটক ১ জন

অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ আটক সামাদ

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিদ্যুতের মূল্য সমন্বয়েও স্বস্তিতে থাকবেন ৬৫ শতাংশ গ্রাহক: তথ্যমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে আরও দ্রুত

১০

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

১১

মানবতার ঠিকানায় এক আলোকবর্তিকা: অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠছেন ফরিদপুরের পারভিন ববি

১২

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৩

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

১৪

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

১৫

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

১৬

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

১৭

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

১৮

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

১৯

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

২০