Rezaul Karim
১৩ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক , দৈনিক আজকের সকালের কণ্ঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ হাজার ৪০০ টাকা।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে শরিফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শরিফুল শেখ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মৃত বদিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন উৎস থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১০ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১০ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ডিবির অভিযানে এক মাদক কারবারি কে ৫১ পিস ইয়াবাসহ আটক ১ জন

অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক ব্যক্তি কে এলোপাথাড়ি কুপিয়ে যখম

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ আটক সামাদ

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিদ্যুতের মূল্য সমন্বয়েও স্বস্তিতে থাকবেন ৬৫ শতাংশ গ্রাহক: তথ্যমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে আরও দ্রুত

১০

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

১১

মানবতার ঠিকানায় এক আলোকবর্তিকা: অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠছেন ফরিদপুরের পারভিন ববি

১২

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৩

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

১৪

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

১৫

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

১৬

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

১৭

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

১৮

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

১৯

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

২০