
রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা থানা জামে মসজিদের আংশিক নির্মাণকাজ এবং থানা নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মসজিদের নির্মাণকাজ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার বিভিন্ন দিক পরিদর্শন করেন অতিথিরা।
মন্তব্য করুন