মোঃ আজাদ তালুকদার, বিশেষ প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মণ্ডল-এর নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলীবদী খান, বালিয়াকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নাজমুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল মালেক শেখ, মোঃ শামীম মোল্লা, মোহাম্মদ সিদ্দিক খান, মোহাম্মদ মোস্তফা শেখ, মোঃ আরিফ শেখ ও মোঃ হামিদুর মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বালিয়াকান্দি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনিযুক্ত ইউএনওও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন