Rezaul Karim
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

 

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৈজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকইন এলাকার নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, প্রত্যন্ত এলাকার সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অনেক অসচ্ছল মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ফরিদপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।
চিকিৎসা ক্যাম্পে স্থানীয় দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এসে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্প চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০