
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
শতবর্ষের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা,দত বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী ১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। শিক্ষা কার্যক্রম ও গৌরবময় পথচলায় হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতে কলেজ প্রাঙ্গন মিলন মেলায় পরিনত হবে। অনুষ্ঠান ঘিরে প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ৫০ বছর পূতি উপলক্ষে সকাল ৮ টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতি চারন, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।
টাঙ্গাইলের নিভৃত পল্লী আম- কাঁঠাল, সুপারি, সেগুন ও মেহগনির নিবিড় ছায়া ঘেরা সবুজ চত্বরে সরকারী সা’দত কলেজে শতবর্ষে পদার্পণ করেছে। ১৯২৬ কলেজটি প্রতিষ্ঠার পর এই অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি ও সমাজ চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
হিসাব বিজ্ঞান বিভাগের ১৯৯১- ৯২ শিক্ষাবর্ষের ছাএ হিতেশ চন্দ্র সরকার জানান, হিসাববিজ্ঞান বিভাগের গৌরবময় আয়োজনের সাথে থাকতে পারলে ভালো লাগতো। কিন্তু শুক্রবার অনুষ্ঠান না হওয়ায় ব্যক্তিগত সমস্যার কারনে উপস্থিত হতে পারছি না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদে জন্য রইল আন্তরিক শুভকামনা।
হিসাববিজ্ঞান বিভাগের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপ্লব কুমার মন্ডল জানান, হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি আমাদের জন্য আনন্দ ও গর্বের। এই বিভাগের সাথে আমাদের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
হিসাববিজ্ঞান বিভাগের ১৯৯৪- ৯৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী বিপ্লব দও জানান, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান, বিভাগের বন্ধুের সাথে মিলিত হতে পারাবে বলে আনন্দ প্রকাশ করেছেন। হিসাব বিজ্ঞান বিভাগের সাথে অনেক স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে।
হিসাববিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার সুযোগ তৈরি করেছে। এ বিভাগে প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা -বানিজ্য, শিক্ষা ও প্রশাসন সহ নানা ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গৌরবময় ইতিহাস তুলে ধরা আয়োজকদের লক্ষ্য। সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অর্ধশত বছরের পথচলা শুধু একটি বিভাগের ইতিহাস নয়, জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প। দীর্ঘদিনের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা ধরে হিসাববিজ্ঞান বিভাগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা অংশ গ্রহণকারীদের।
মন্তব্য করুন