Rezaul Karim
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

​শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন থেকে ‘আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়’ রক্ষায় মানববন্ধন করেছেন শত শত শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার শয়তানখালী ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
​দীর্ঘদিন ধরে পদ্মার তীব্র ভাঙনে ওই এলাকার বহু বসতবাড়ি, দোকানপাট ও শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদী থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণেই ভাঙনের মাত্রা আরও তীব্র হয়েছে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বিদ্যালয়টি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী শিকদার জানান, এর আগে জিও ব্যাগ ফেলার মতো কিছু সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও তা কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি। বর্তমানে শিক্ষার্থীদের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
​দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সর্দার বলেন, শুধু সাময়িক ব্যবস্থা নয়, পিয়াজখালী বাজার ও আদর্শ জনসংঘ স্কুল রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, অন্যথায় এলাকার মানচিত্র থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতি হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
​অভিভাবকরাও অবিলম্বে কার্যকর সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
তাং ১০, ৯, ২০২৬
ছবি সংযুক্ত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০