
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনাসভা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২’টার দিকে সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজনে করে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসন, সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, রুপালী ইয়াসমিন, নাজমুন নাহারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক এসময় বাল্য বিবাহ, গর্ভকালীন সেবা, মাতৃত্বকালীন সেবা ও স্বাস্থ্য সেবা বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশোধ আলোচনা করেন।
আলোচনা শেষে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন