প্রধান সম্পাদক ও প্রকাশক: রেজাউল করিম
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

 

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের উদ্দেশে সংসদে উত্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

 

উত্থাপনে আপত্তির সুযোগ নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, এমন দুর্বল আইনের পাসের অংশীদার তারা হবেন না। তাই এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছেন না, ওয়াকআউট করছেন। এ সময় বৈঠকের সভাপতির আসনে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওয়াকআউটের পাল্টা ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতাকে।

 

রবিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

 

 

পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাশের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দুটো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।

 

বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে।

 

মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।

বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।

 

শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক।

 

 

একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে- এটা হতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০