প্রধান সম্পাদক ও প্রকাশক: রেজাউল করিম
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগমের দায়িত্ব গ্রহণ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসমিন বেগম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ি সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হলেন।

 

 

এ উপলক্ষে রবিবার (৬ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী নবনিযুক্ত সচিবকে স্বাগত জানান এবং তার সফল মেয়াদের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল, সৃজনশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বহুমুখী বিকাশে নবনিযুক্ত সচিবের সর্বাত্মক সাফল্য কামনা করেন।

 

 

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধান এবং প্রতিনিধিরা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

নবনিযুক্ত সচিব উপস্থিত সকলের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতির উন্নয়ন, সার্বিক প্রসার এবং সমৃদ্ধ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বর্তমান সরকার গৃহীত নানা যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০