Ashis Saha
৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক মামলার বিচার হবে নির্ধারিত ২২ ট্রাইব্যুনালে

 

 

মাদক মামলার বিচার হবে নির্ধারিত ২২ ট্রাইব্যুনালে

দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য অপরাধের মামলার বিচারকাজ পরিচালনার জন্য ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪-ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোর স্থানীয় এখতিয়ার নির্ধারণ করা হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর ও জেলার জন্য পৃথকভাবে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে। ঢাকার মহানগর এলাকায় একাধিক ট্রাইব্যুনালের মধ্যে নির্দিষ্ট থানাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার জন্যও পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার মামলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের এখতিয়ার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরের মামলাগুলোও পৃথকভাবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের আওতায় পড়বে। নারায়ণগঞ্জ, কুমিল্লা ও কক্সবাজার জেলার ক্ষেত্রেও একাধিক ট্রাইব্যুনালের মাধ্যমে নির্দিষ্ট এলাকার এখতিয়ার বণ্টন করা হয়েছে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলা এলাকার মাদক মামলার বিচার সংশ্লিষ্ট মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

 

 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন এবং সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের মামলাগুলো নির্ধারিত ট্রাইব্যুনালসমূহে স্থানান্তর করতে হবে। কোনো মামলার যে পর্যায়ে স্থানান্তর করা হবে, সেই পর্যায় থেকেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলার বিচারকার্য পরিচালিত হবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০