Rezaul Karim
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ব্যতিক্রমী মিনি বার ফুটবল টুর্নামেন্ট ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে তরুণদের মাঠমুখী করার উদ্যোগ

Oplus_16908288

 

রেজাউল করিম, ফরিদপুর:

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফরিদপুরে ব্যতিক্রমী এক মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহরের আলীপুর ব্রিজসংলগ্ন হাজরাতলা এলাকায় প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় ‘রাবেয়া চৌধুরী স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
‘মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সন্ত্রাস প্রতিরোধ ও সমাজ কল্যাণ সমিতি, হাজরাতলা, ফরিদপুর এবং রাবেয়া চৌধুরী স্মৃতি সংঘ।
খেলা দেখতে হাজরাতলা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকেরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশে সম্পৃক্ত করার অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে খেলাধুলা। এ লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাদের মতে, মাঠে খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ তৈরি হয়। একই সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার পরিসর আরও বাড়ানো প্রয়োজন।
টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আনিসুর রহমান তাজুল, রাকিবুল ইসলাম ও রুবেল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অতিথিরা বলেন, তরুণরাই একটি সমাজ ও দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, সমাজ ও বিভিন্ন সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের সুযোগ সৃষ্টি করা জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনই তাদের উদ্দেশ্য নয়; এর মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। খেলাধুলাকে কেন্দ্র করে এলাকার তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিফাত ইবনে হুদা। তাঁর তত্ত্বাবধানে আয়োজকেরা পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও হাজরাতলা ও আশপাশের এলাকায় তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা হবে। এর মাধ্যমে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুস্থ সমাজ গঠনে স্থানীয়ভাবে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০