

নিজস্ব প্রতিবেদক
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসিমা খাতুন।
এক শুভেচ্ছা বার্তায় নাসিমা খাতুন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ আমাদের সত্য, ন্যায়, মানবতা, শান্তি ও সম্প্রীতির পথে চলার অনুপ্রেরণা দেয়। তাঁর জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সমাজ থেকে সব ধরনের হিংসা, বিভেদ ও বৈষম্য দূর হয়ে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর অঙ্গীকার। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তিনি।
স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসাকে পাথেয় করে ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নাসিমা খাতুন। তিনি নিরলসভাবে জনকল্যাণ মুলক কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন , মহামারী “করোনা” কালীন সময়ে তিনি নিজের জিবন বাজী রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জন্মাষ্টমীর শুভক্ষণে তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছান্তে—
নাসিমা খাতুন
সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী
১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড
ফরিদপুর পৌরসভা
মন্তব্য করুন