Rezaul Karim
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে লেজার চিকিৎসায় উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

Oplus_16908288

 

রেজাউল করিম, ফরিদপুর

আধুনিক প্রযুক্তিনির্ভর ও নিরাপদ সৌন্দর্যসেবা নিশ্চিত করতে ফরিদপুরে লেজার চিকিৎসা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার ৪০ জন উদ্যোক্তা অংশ নেন।
শনিবার শহরের খাবাসপুর এলাকার স্টার কাবাব হলে সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ‘নীরা’স মেকওভার অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার’ এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণে লেজার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির সঠিক পরিচালনা, নিরাপদ প্রয়োগ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহারের ক্ষেত্রে করণীয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়ানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় শুধু তাত্ত্বিক আলোচনা নয়, অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক সরঞ্জাম ব্যবহারের বাস্তব কৌশল শেখানো হয়। আয়োজকদের মতে, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে গ্রাহকদের আরও মানসম্মত, আধুনিক ও নিরাপদ সেবা দিতে পারবেন।
‘নীরা’স মেকওভার অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নীরা জোদ্দার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেজার চিকিৎসা বিষয়ে প্রশিক্ষক মো. আল আমিন বেপারী। তিনি লেজার প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, যন্ত্রপাতি পরিচালনার সঠিক পদ্ধতি এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

Oplus_16908288

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে লেজার চিকিৎসা ও আধুনিক সৌন্দর্যসেবা সম্পর্কে তাদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে নিজ নিজ প্রতিষ্ঠানে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০