Ashis Saha
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন খেলাঘর

 

সারা দেশে শিশু নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটি বলেছে, গত সাত মাসে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার তথ্য অত্যন্ত উদ্বেগজনক।

 

 

এ ঘটনা দেশের শিশু সুরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্কবার্তা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় খেলাঘর। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে সংগঠনটি জানায়, সাত মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি করা হয়েছে।

 

কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. কাজী মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর বিবৃতিতে বলেন, এত বিপুলসংখ্যক শিশুর নিখোঁজ হওয়ার তথ্য অত্যন্ত উদ্বেগজনক।

 

 

বিশেষ করে নিখোঁজ শিশুদের মধ্যে কতজন উদ্ধার হয়েছে, কতজন পরিবারের কাছে ফিরেছে এবং কতজন এখনো নিখোঁজ—তার সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে না আসায় উদ্বেগ আরো বাড়ছে।

খেলাঘরের নেতারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা এবং সুরক্ষিত পরিবেশে জীবনযাপনের অধিকার রয়েছে। একটি শিশু নিখোঁজ হওয়া শুধু ওই পরিবারের সংকট নয়, এটি দেশের শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

 

নিখোঁজ শিশুদের বিষয়ে কার্যকর তদন্ত ও উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি তাদের হালনাগাদ ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির দাবি জানিয়েছে সংগঠনটি।

 

 

একই সঙ্গে নিখোঁজ শিশুদের প্রকৃত সংখ্যা, উদ্ধার হওয়া শিশুর সংখ্যা এবং এখনো নিখোঁজ থাকা শিশুদের বিষয়ে নিয়মিত তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিশু পাচার, অপহরণ, নির্যাতন ও শোষণসহ বিভিন্ন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা, শিশু সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবার ও সমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

 

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে খেলাঘরের নেতারা বলেন, নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০