Admin
১১ এপ্রিল ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন খাবেন কাঁচা পেঁপে?

পেঁপে বারমাসি ফল। সাধারণত গ্যাস্ট্রিক, বদহজম, ব্রণ ও ত্বকের দাগ দূর করাসহ নানা উপকারে আমরা পেঁপে খেয়ে থাকি। তবে কাঁচা পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ায় রয়েছে যেসব উপকারিতা-

* কাঁচা পেঁপে শরীরে জমে থাকা সোডিয়াম দূর করতে কার্যকারী, সোডিয়াম হৃৎপিণ্ডের রোগের বড় কারণ। এছাড়া কাঁচা পেঁপে শরীরে রক্ত সরবরাহ স্বাভাবিক রাখে।

* প্রতিদিন কাঁচা পেঁপে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।

* কাঁচা পেঁপেতে রয়েছে হৃৎপিণ্ডে যেকোনও সমস্যার সমাধান। কারণ, কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। যার মধ্যে দুটি উল্লেখযোগ্য এনজাইম হচ্ছে- সাইমোপ্যাপিন ও প্যাপিন। এ দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সহায়তা করে।

* কাঁচা পেঁপে রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। শরীরে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে। কাঁচা পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর।

* নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষত ব্রণ ও ত্বকের ওপর নানা দাগ দূর করতে এর জুড়ি নেই। প্রতিদিন সকালে ২-৩ ফোঁটা পেঁপের আঠা পানিতে মিশিয়ে খেতে পারলে ক্ষুধামন্দাও দূর হয়। হজমশক্তিও বৃদ্ধি পায়।

* দুপুর ও রাতের খাবারের পর এক ফালি কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলে সকাল পেট পরিষ্কার থাকে।

* যাদের গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০