Admin
১৫ মার্চ ২০২১, ৮:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের রক্তাক্ত মিয়ানমার, একদিনে গুলিতে নিহত ৩৯

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গতকাল রবিবার (১৪ মার্চ) ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিল্প এলাকা বলে পরিচিত হ্লাইংথায়ায় ২২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর আগে গত ৩ মার্চ দেশটিতে সবচেয়ে বেশি ২৮ জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের বরাতে রয়টার্স জানায়, হ্লাইংথায়ায় চীনা অর্থায়নে পরিচালিত একটি কারখানায় আগুন দেয়অর পর এ ঘটনা ঘটে। এছাড়া দেশটির অন্যান্য শহরে আরও ১৬ জন নিহত হয়েছেন। এদিন একজন পুলিশ সদস্যও মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফটো সাংবাদিক বলছিলেন, এটা খুবই ভয়াবহ ছিল, আমার চোখের সামনে মানুষদের গুলি করা হয়েছিল। এই স্মৃতি কখনও ভুলতে পারবো না।

রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করেছে যে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি জেলা ও হ্লাইংথায়ায় সামরিক আইন জারি করা হয়েছে।

সেনা পরিচালিত মায়াওয়াদ্দে টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভকারীরা চারটি গার্মেন্টস ও একটি সার কারাখানা জ্বালিয়ে দেয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিতে গেলে প্রায় দুই হাজার লোক তাদের আগুনের কাছে যাওয়ার পথ আটকে দিয়েছিল। এরপর পুলিশ এলোপাথাড়ি গুলি চালায়।

১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দি করা হয়। এর কয়েকদিন পরই জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা রক্তক্ষয়ী হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০