Admin
২৮ জুন ২০২০, ৭:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে আফগানিস্তানে : ইমরান

প্রায় ১৯ বছর ধরে আফগানিস্তানে চলছে যুদ্ধ। ২০০১ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন সেনারা পরাজিত হয়েছে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টে শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বরাতে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ইমরান বলেন, সন্ত্রাসবিরোধী এই যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহত হওয়া সত্তে¡ও আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমেরিকা। অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করে ইমরান বলেন, ‘পাকিস্তানের সমর্থন সত্তে¡ও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে।’ ইমরান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখলদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন। দুদিন আগে ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে সমালোচনার মুখে পড়েন পাকিস্তান প্রধানমন্ত্রী। আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা ২০০১ সালে দেশটি দখল করে। কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনাদের প্রত্যাহারের আহবান জানিয়ে আসছে। পার্সটুডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০