Rezaul Karim
১৪ অক্টোবর ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উদ্বোধনের ১৪ বছর পর চলাচলের অযোগ্য: ঝুঁকি নিয়ে শিব নদী পার হচ্ছে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ

 

​রাজশাহী প্রতিনিধি

​উদ্বোধনের দেড় দশক পেরিয়ে গেলেও সংস্কারের ছোঁয়া লাগেনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নাকইল-গোপাইল সংযোগকারী শিব নদীর ফুটব্রিজটিতে। বিগত সরকারের আমলে নামমাত্র সংস্কার ও দুই পাশের সড়ক মেরামত না করায় ব্রিজটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ অক্টোবর (২৬ আশ্বিন ১৪১৮ বাংলা) রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের তৎকালীন সংসদ সদস্য মরহুম মো. মেরাজ উদ্দিন মোল্লা এই ফুটব্রিজটির শুভ উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর এলাকার মানুষের যোগাযোগে বড় ধরনের স্বস্তি এলেও কালের বিবর্তনে ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ও ব্রিজের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়।

​স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ​শিব নদীর উত্তর পাশে অবস্থিত নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়। নদী পারের হরিদাগাছি, উত্তরপাড়া, গোপাইলসহ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। বর্তমানে ব্রিজের অবস্থা জরাজীর্ণ হওয়ায় এবং সংযোগ সড়কের দুই ধারে খাদ-খন্দ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে হেঁটে নদী পার হতে হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কোনো ধরনের ভ্যান, রিকশা বা হালকা যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারছে না।
​দুর্ভোগে সাধারণ মানুষ​এলাকাবাসীর মতে, “দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের সংযোগ রাস্তা খানাখন্দে ভরা। ব্রিজের সংযোগস্থলগুলো ভেঙে যাওয়ায় এটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন করে সড়ক ও ব্রিজ মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

মো. আলাউদ্দীন মন্ডল
মোবাইল নাম্বার 01711413059

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০