
রাজশাহী প্রতিনিধি
উদ্বোধনের দেড় দশক পেরিয়ে গেলেও সংস্কারের ছোঁয়া লাগেনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নাকইল-গোপাইল সংযোগকারী শিব নদীর ফুটব্রিজটিতে। বিগত সরকারের আমলে নামমাত্র সংস্কার ও দুই পাশের সড়ক মেরামত না করায় ব্রিজটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ অক্টোবর (২৬ আশ্বিন ১৪১৮ বাংলা) রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের তৎকালীন সংসদ সদস্য মরহুম মো. মেরাজ উদ্দিন মোল্লা এই ফুটব্রিজটির শুভ উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর এলাকার মানুষের যোগাযোগে বড় ধরনের স্বস্তি এলেও কালের বিবর্তনে ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ও ব্রিজের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়।
স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি চরমে শিব নদীর উত্তর পাশে অবস্থিত নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়। নদী পারের হরিদাগাছি, উত্তরপাড়া, গোপাইলসহ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। বর্তমানে ব্রিজের অবস্থা জরাজীর্ণ হওয়ায় এবং সংযোগ সড়কের দুই ধারে খাদ-খন্দ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে হেঁটে নদী পার হতে হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কোনো ধরনের ভ্যান, রিকশা বা হালকা যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারছে না।
দুর্ভোগে সাধারণ মানুষএলাকাবাসীর মতে, “দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের সংযোগ রাস্তা খানাখন্দে ভরা। ব্রিজের সংযোগস্থলগুলো ভেঙে যাওয়ায় এটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন করে সড়ক ও ব্রিজ মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
মো. আলাউদ্দীন মন্ডল
মোবাইল নাম্বার 01711413059
মন্তব্য করুন