
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও দীর্ঘদিনের ইতালি প্রবাসী মোঃ মাছুদ রানা আর নেই। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইতালির রোম শহরের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মাছুদ রানা ভাটপাড়া গ্রামের মোঃ শাহ্জাহান মোল্যা (মেম্বার) ও মৃত মমতাজ বেগমের সন্তান। দীর্ঘ বহু বছর তিনি ইতালিতে প্রবাসী জীবন কাটিয়েছেন।
মরহুমের ছোট ভাই মোঃ মাহফুজুর রহমান জানান, প্রায় ৩১ বছর পর তাঁর ভাইয়ের মরদেহ দেশে ফিরছে। ভাইকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
হৃদয়বিদারক কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ আমার ভাইয়াকে অবশেষে আমার কাছে দীর্ঘ ৩১ বছর পর ফিরিয়ে দিচ্ছেন, তবে লাশ হয়ে। ভাইয়া, আমাকে ক্ষমা করবেন। আপনাকে জীবিত খুঁজে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি।”
মরহুমের ছোট ভাই তাঁর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন মরহুম মাছুদ রানাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রার্থনা করেন পরিবারের সদস্যরা।
মরহুমের মরদেহ ইতালি থেকে দেশে আনার পর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাই মোঃ মাহফুজুর রহমান।
মাছুদ রানার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের সকালের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করুন