Admin
১৯ অক্টোবর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবলীগের দায়িত্ব পেলে উপাচার্য’র পদ ছাড়ব- মীজানুর রহমান

ঝিনুক টিভি ডেস্ক-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ড. মীজানুর রহমান বলেছেন, যুবলীগ ভাবমূর্তি সংকটে পড়েছে। এই সংগঠনের ভাবমূর্তি উদ্ধারে যদি তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি সেই দায়িত্ব সাদরে গ্রহণ করবেন।

বেসরকারি যমুনা টেলিভিশনে এক টকশোতে কথা প্রসঙ্গে উপাচার্য মীজানুর বলেন, যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্য পদ ছেড়ে দেবেন। তাঁর এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জবি উপাচার্য হলেও তিনি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। এই মুহূর্তে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক দায়িত্বে নেই বললেই হবে। সেই হিসেবে তাঁরই দায়িত্বে থাকার কথা। কিন্তু যেহেতু তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এ কারণে যুবলীগের পদে দায়িত্ব পালন করতে পারছেন না। যদিও তাঁকে যুবলীগের পদ থেকে পদচ্যুত করা হয়নি।

সামনে যুবলীগের কাউন্সিল। তিনি চেয়ারম্যান পদে লড়বেন কি না জানতে চাইলে মীজানুর রহমান বলেন, না। নিজে থেকে তিনি কোনো পদ চাইবেন না। কখনো কোনো পদ চাননি। আওয়ামী লীগ সভানেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি দায়িত্ব দেন তাহলে তিনি উপাচার্য পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করবেন।

উপাচার্য না যুবলীগ চেয়ারম্যান কোন পদকে আপনি বেশি গুরুত্ব দেবেন, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, অবশ্যই যুবলীগের পদকে গুরুত্ব দেব। যুবলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি। এখন সংগঠনটি একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ভাবমূর্তি পুনরুদ্ধারে আমাকে দায়িত্ব দেওয়া হলে তা গ্রহণ করব।

যুবলীগের নেতৃত্বের বয়সসীমা নিয়ে আলোচনা প্রসঙ্গে উপাচার্য বলেন, এটা নেত্রী চাইলে বেঁধে দিতে পারেন। এখন যিনি চেয়ারম্যান তাঁর বয়সটা অনেক বেশি। এটা তো আগে ছিল না। তবে বেঁধে দেওয়ার আগের গড় আয়ু যে বেড়েছে সেটা বিবেচনায় নিতে হবে। তবে কম বয়সীদের নেতৃত্বে আনলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, এটাও একদিন থেকে ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০