Admin
১৪ অক্টোবর ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ

ঝিনুক টিভি ডেস্ক-

সৌরভ গাঙ্গুলি হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট। রোববার ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের অনানুষ্ঠানিক এক সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।রোববারের সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন।

সভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একমাত্র ছেলে জয় শাহকে বোর্ডের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া অরুণ ধুমালকে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হবে বলে প্রতিবেদনে বলা হয়। এই ধুমাল আবার বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই।আজ সোমবার নমিনেশন দাখিলের শেষ দিন।

সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।বিসিসিআইয়ের পাঁচ রাজ্যের ইউনিট (তামিল নাড়ু, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও মনিপুর) চায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ না নিয়ে আদালতের দ্বারস্থ হতে। কিন্তু বোর্ডের অন্য সদস্যরা যত দ্রুত সম্ভব এজিএম করে ফেলার পক্ষে। এজিএম হলে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর কিংবা প্রশাসনিক কমিটির কাছ থেকে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার যাবে দ্রুত।

তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কমিটি অব অ্যাডমিনিসট্রেটরসের নিষেধাজ্ঞার কারণে এজিএম-এ অংশ নিতে পারবে না। বোর্ডের নীতিমালা বহির্ভূত কাজ করায় তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর। মুম্বাইয়ে আগামী ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা। ২৩ অক্টোবর নির্বাচন হলে বোর্ডের এই তিনটি ইউনিট ভোট দিতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০