Rezaul Karim
১৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সালথায় লিচু খাওয়াকে কেন্দ্র করে একজন নিহত

 

সেক মোহাম্মদ আফজাল

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধধ না করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও মারামারির ঘটনায় আজিজুল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে।

হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সাথে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সাথে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা গুরুতর আহত হয়। এতে আজিজুর মোল্লা গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০