Admin
৫ অক্টোবর ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু পর্নোগ্রাফির মঞ্চ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ”ফেইসবুক”

ঝিনুক টিভি ডেস্ক-

ফেসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এ কথা বলে সতর্ক করেছেন। ফেসবুক তাদের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ঘিরে যে এনক্রিপশন যুক্ত করার প্রস্তাব করেছে, এতে এটি অনলাইনে নিপীড়নকারী ও শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠবে। গতকাল শুক্রবার ওয়াশিংটনে শিশু সুরক্ষা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক সমাবেশে রে এ কথা বলেন।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক এ কর্মকর্তা বলেন, কোনো মার্কিন বা তাঁদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি। বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন।

ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন যুক্ত করার পরিকল্পনা করেছে। এ বছর ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মেসেজিং প্ল্যাটফর্ম সুরক্ষিত করতে এনক্রিপশন যুক্ত করার কথা বলেন।বিশ্বের কোটি কোটি মানুষের বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা দুর্বল করতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। রে-র এই বক্তব্য ফেসবুকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
রে বলেন, ‘প্রতিষ্ঠানগুলো এনক্রিপশন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা পথ খোলা রাখতে পারে। তা না হলে যেসব শিশুকে সুরক্ষা দেওয়া প্রয়োজন, আমরা তাদের খুঁজে বের করার ক্ষমতা হারাব। দুর্বৃত্তদের খোঁজার পথটাও হারিয়ে যাবে।’

সমাবেশে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাপলের এনক্রিপশন প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।
২৫ বছর ধরেই এনক্রিপশন প্রযুক্তি নিয়ে বিতর্ক চলছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে স্বয়ংক্রিয় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার শুরু করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্বেগ বেড়ে গেছে। আগে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলে কর্মকর্তারা এনক্রিপশনের বিরুদ্ধে প্রচার চালাতেন। তবে আইএস ও উগ্রপন্থী গ্রুপগুলোর কথা বলে এখন আর এনক্রিপশন ঠেকানো যাচ্ছে না বলে তারা শিশুদের অপব্যবহারের যুক্তি দিয়ে ডিভাইসে ঢোকার আইনগত সুবিধা চাইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০