Admin
২ অক্টোবর ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ মাস ধরে পানির নিচে পড়েছিল আইফোন, অতঃপর চার্জের পরই চালু

ঝিনুক টিভি ডেস্ক-

১৫ মাস ধরে পানির তলায় পড়ে ছিল আইফোনটি। সেই ফোন উদ্ধারের পরই দেখা গেল দিব্যি চলছে আগের মতোই। ইউটিউবার মিচেল বেনেটের সৌজন্যে হারিয়ে যাওয়া আইফোন ফেরত পেয়েছেন ফোনের মালিক।মিশেল বেনেট হ্রদ ও নদীর তলায় গুপ্তধনের সন্ধান করে বেড়ান। গুপ্তধনের খোঁজ করতে গিয়েই পানির নিচে একটি আইফোন খুঁজে পান তিনি। কিন্তু অবাক করার ব্যাপার হলো, সেই আইফোন ১৫ মাস ধরে পানির নিচের থাকার পরও আছে সচল। আইফোন উদ্ধারের পুরো কাহিনি বেনেট তাঁর ইউটিউব চ্যানেল ‘নাগেটনগিন’-এ তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডিস্টো নদীতে মেটাল ডিটেক্টর নিয়ে ঝাঁপ দিয়েছিলেন বেনেট। সেখানেই তিনি একটি আইফোন খুঁজে পান। আইফোনটি বেনেট প্রথমে বাড়িতে নেন। এরপর সেটি চার্জ দিয়ে চালু করেন। কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। তাই তিনি আনলক করতে পারছিলেন না। এরপর সিম খুলে তিনি অন্য ফোনে ঢুকিয়ে নেন। তারপর খুঁজে বের করেন মালিককে।

১৫ মাস ধরে পানির তলায় পড়ে ছিল আইফোন। মালিক আইফোন হারানোর দুঃখ প্রায় সামলে উঠেছিলেন। ধীরে ধীরে ভুলতে বসেছিলেন সেদিনের ঘটনা। এমনকি অন্য ফোন কিনে ফেলেছিলেন। কখনো স্বপ্নেও তিনি ভাবেননি, সেই ফোন আবার ফিরে পাবেন। ইউটিউবার মিচেল বেনেটের সৌজন্যে হারিয়ে যাওয়া আইফোন আবার হাতে পেলেন মালিক।

ফোনের মালিক এরিকা জানিয়েছেন, ২০১৮ সালের ১৯ জুন তিনি পরিবারের সঙ্গে ওই নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন। এরপর ছবি তুলতে গিয়ে হাত ফসকে তাঁর আইফোন নদীতে পড়ে যায়। ১৫ মাস ধরে নদীর নিচে পড়ে ছিল আইফোনটি। তারপরও সেটি দিব্যি সচল রয়েছে দেখে অবাক এরিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০