Admin
২২ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরনগরে দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার নূরনগরে সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামনগরের কৃতিসন্তান জি এম নূর ইসলাম এর সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার আছর নামাজ বাদ বিকাল ৫ টায় নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিতিতে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতি স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্য গবেষণা পরিষদের উপদেষ্টা প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওঃ আব্দুল হান্নান, নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ নুরুজ্জামান, অত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির আহমেদ, সাহিত্য সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, কোষাধক্ষ্য হাফেজ মোঃ আবু দাউদ, নূরনগর হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আমিনুর রহমান, দেয়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ফরিদ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ছবিবর রহমান, ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক, আবু মুসা, মোঃ মকবুল সরদার, ডাঃ রাশেদুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম সহ অত্র পরিষদের সকল সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম। উলে­খ্য, প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০