Admin
১৭ অক্টোবর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১০০ বলের খেলায় ১ কোটি টাকা দাম সাকিব-তামিমের

ঝিনুক টিভি ডেস্ক-

১০০ বলের খেলায় বাংলাদেশের তারকা ক্রিকেটারদের থাকার বিষয়টি আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল বাংলাদেশের কজন ক্রিকেটার থাকছেন ‘দ্য হানড্রেড’ নামের এই টুর্নামেন্টের ড্রাফটে, তাঁদের পারিশ্রমিকই-বা কত।

আগামী গ্রীষ্মে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। রোববার হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, আবু হায়দার ও তাসকিন আহমেদ। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাকিব ও তামিমের পারিশ্রমিক থাকছে সবচেয়ে বেশি। দুই তারকার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটি ১ কোটি ৮ লাখ টাকার মতো। বাঁ হাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য ৬০ হাজার পাউন্ড বা ৬৪ লাখ টাকা। লিটন, ইমরুল ও মুশফিকের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড (৪৩ লাখ টাকা।) বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য নেই। তাঁদের ভিত্তিমূল্য হতে পারে আনুমানিক ৩০ হাজার পাউন্ড।

টুর্নামেন্টের ড্রাফটে এখনো পর্যন্ত ২৩৯ বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের সবার ওপরে আছেন ক্রিস গেইল, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। সবার ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড বা ১ কোটি ৩৫ লাখ টাকার মতো। সব মিলিয়ে মোট ৫৭০ জন ক্রিকেটারের নাম আছে ড্রাফটে। এখন থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে ১২ ক্রিকেটারকে। টুর্নামেন্টে দল থাকবে আটটি। প্রথমবারের হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দলের ইনিংস হবে ১০০ বলের। প্রথম ১৫ ওভার হবে ৬ বলের, শেষ ওভারটি হবে ১০ বলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০