Admin
১৪ নভেম্বর ২০২০, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সব রাজ্যের ফল ঘোষণা: বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

ডেস্ক রিপোর্ট : মার্কিন নির্বাচনে শেষ দুটি রাজ্যের পুনরায় ভোট গণনা স্থানীয় সময় শুক্রবার বিকেলে শেষ হয়েছে। সেখানে জর্জিয়ায় জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর নর্থ ক্যারোলিনায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে বহুল প্রতিক্ষীত মার্কিন নির্বাচনে সবগুলো রাজ্যের ভোট গণনা ও ফল ঘোষণা শেষ হলো। খবর সিএনএন ও জেরুজালেম পোস্ট।

শেষ পর্যন্ত নির্বাচিত বাইডেনের মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়া রাজ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেয়েছেন ১৬টি ইলেকটোরাল ভোট। এর মধ্য দিয়ে তার মোট ভোট হয়েছে ৩০৬টি। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ১৫টি। তাতে তার মোট ভোট হল ২৩২টি।

এর আগে বাইডেনের মোট ভোট ছিল ২৯০টি। আর ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট ছিল ২১৭টি।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়েছিলেন। এবার বাইডেন পেলেন তার চেয়ে ২ ভোট বেশি। তবে ২০০৮ সালে আরেক ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওমাবা ৩৬৫ ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর ২০১২’র নির্বাচনে ৩৩২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ওবামা।

অবশ্য গেল শনিবারই বাইডেন নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যদিও ট্রাম্প এখনো তার পরাজয় স্বীকার করেননি। তবে বিশ্বের অন্যান্য দেশ ও নেতারা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। সবশেষ চীন শুক্রবার বাইডেনকে অভিনন্দন জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০