Admin
১ অক্টোবর ২০১৯, ৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী

ঝিনুক টিভি ডেস্ক-
রোহিঙ্গা ইস্যুতে কারও সঙ্গে নিজেকে লড়াইয়ে না জড়ানো এবং এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি কারও সঙ্গে লড়াইয়ে জড়াতে চাই না। আমি এই পরিস্থিতির শান্তিপূর্ণ একটি সমাধান চাই। কারণ, তারা (মিয়ানমার) আমার নিকটতম প্রতিবেশী।’
গতকাল সোমবার ওয়াশিংটন পোস্ট–এর সাপ্তাহিক সাময়িকী টুডেস ওয়ার্ল্ডভিউকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। টুডেস ওয়ার্ল্ডভিউর পররাষ্ট্রনীতিবিষয়ক সাংবাদিক ঈশান থারুর লেখা ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না: বলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কাজ হবে, তাহলে তো খুবই চমৎকার। তবে আমি এ পরামর্শ দিতে পারি না।’ এতে বলা হয়, শেখ হাসিনা জানান, তিনি ইস্যুটি নিয়ে মিয়ানমারের নেতা অংসান সুচির সঙ্গেও আলোচনা করেছেন। তিনি (সু চি) এই পরিস্থিতির জন্য তাঁর দেশের সামরিক বাহিনীকে দায়ী করেন। তিনি তাঁকে বলেছেন, সেনাবাহিনী তাঁর কথা খুব একটা শোনে না।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ভারতে আয়োজিত আন্তর্জাতিক এক শীর্ষ সম্মেলনকালে দুই নেতার মধ্যে ওই বৈঠক হয়। এরপর থেকে সুচি মিয়ানমারের সামরিক বাহিনীর সিদ্ধান্তই সমর্থন দিয়ে যাচ্ছেন; এমনকি তিনি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটিকে বোঝাতে ‘রোহিঙ্গা’ শব্দটিও উচ্চারণ করেন না।প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, ‘এখন আমি দেখতে পাচ্ছি, তিনি (সু চি) তাঁর অবস্থান থেকে সরে এসেছেন।’প্রধানমন্ত্রী গত শুক্রবার ম্যানহাটানের একটি হোটেলে টুডেস ওয়ার্ল্ডভিউকে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত সহিংসতার বিষয়ে বলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা বড় বোঝা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাদের ওপর যা ঘটেছে, তা একধরনের গণহত্যা।’

এদিকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের ওয়াল স্ট্রিট জার্নাল–এর সাংবাদিক ড্যান কিলেরকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে এর আগে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করার বিষয়ে তিনি বিবেচনা করবেন কি না—জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশ উদ্বাস্তুদের রাখবে, কিন্তু তাদের উপস্থিতি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভূখণ্ড মাত্র ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটারের এবং আমাদের ১৬ কোটি জনসংখ্যা রয়েছে। কাজেই এত বিপুলসংখ্যক মানুষকে কীভাবে আমরা দীর্ঘ সময় ধরে আশ্রয় দিয়ে রাখতে পারি? আমাদের স্থানীয় জনগণের কষ্ট হচ্ছে, তারা যেখানে বাস করছে, সেখানে আমাদের বনভূমির একটি বড় অংশ ইতিমধ্যে উজাড় হয়ে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০