Rezaul Karim
১৯ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান: সয়াবিন তেলের বোতল জব্দ, ১৪ প্রতিষ্ঠানে তদারকি

 

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, মাননিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সার্ভিল্যান্স ও স্কোয়াড অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর আঞ্চলিক কার্যালয়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়। এ সময় অভিযোগের ভিত্তিতে আজিজ ফুড প্রোডাক্টসের কানাইপুর বাজারস্থ তেলের মিল ও গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে প্রস্তুতকৃত সয়াবিন তেল পাওয়া না গেলেও ‘S. B.’ ব্র্যান্ডের লেবেলযুক্ত কিছু সয়াবিন তেলের বোতল পাওয়া যায়, যা জব্দ করা হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ভবিষ্যতে সয়াবিন তেল উৎপাদন, বিক্রয় ও বিতরণ না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে সাদ ফুড প্রোডাক্টসকে চানাচুর, সিদ্দিকীয়া কনফেকশনারী অ্যান্ড সুইটসকে মিষ্টিজাত পণ্য এবং তাওয়াক্কুল লাইভ বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ ও জে টি এফ লাইভ ফুডসকে ব্রেড পণ্যের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া কানাইপুর বাজারের আল মদিনা সুইটস, সুজন মিষ্টান্ন ভান্ডার, এম সিদ্দিকীয়া সুইটস, কৃষ্ণ বিষ্ণু মিষ্টান্ন ভান্ডার, নারু বিষ্ণু মিষ্টান্ন ভান্ডার, আদর্শ মিষ্টান্ন ভান্ডার, জননী দধি ভান্ডার, গৌর গোপাল মিষ্টান্ন ভান্ডার ও তামিম মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন মিষ্টিজাত পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) ও সুইটমিট পণ্যের জন্য প্রয়োজনীয় সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে ‘প্যাকেটের ওজনসহ মিষ্টি বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টি ওজন করুন, আইন মেনে চলুন’ শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে লিফলেট প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যাতে ক্রেতারা পণ্যের প্রকৃত ওজন সম্পর্কে সচেতন হতে পারেন।

বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান ও উপপরিচালক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে ওই কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং প্রকৌশলী মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), অংশ নেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পণ্যের মান বজায় রাখা, ভোক্তা অধিকার সুরক্ষা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০