Rezaul Karim
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশান গোপালপুরে মহান শিক্ষা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

ফরিদপুর জেলা প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান:

ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শিক্ষা দিবস-২০২৬ পালিত হয়েছে।

ইলা মিত্র খেলাঘর আসর ও তিতুমীর খেলাঘর আসরের যৌথ আয়োজনে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির বিভিন্ন দিনে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২১ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাঘর আসর কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের শিক্ষা, সংস্কৃতি, শান্তি ও মানবিক মূল্যবোধের চর্চায় সম্পৃক্ত করার একটি সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন। বিজ্ঞানমনস্কতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম, মানবিকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য দেন তিতুমীর খেলাঘরের আহ্বায়ক অসিত চক্রবর্তী, সদস্য সচিব লাভলী আক্তার এবং ইলা মিত্র খেলাঘরের সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ এবং এতে সভাপতিত্ব করেন ইলা মিত্র খেলাঘরের সভাপতি আনোয়ার হোসেন আনা।

আলোচনা সভায় বক্তারা শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০