

নিজস্ব প্রতিবেদক
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন, মেধা ও পরিশ্রমই একদিন দেশ ও জাতির গর্ব হয়ে উঠবে। আমার ছোট্ট বাবাইও একজন ফুটবলপ্রেমী। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা। তার স্বপ্ন, একদিন একজন দক্ষ ও সফল ফুটবলার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করা।
এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সে নিয়মিত অনুশীলন করছে। প্রতিটি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলছে। তার এই আগ্রহ, অধ্যবসায় ও পরিশ্রম দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।
আমরা সবাই যদি শিশুদের স্বপ্নকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই এবং সঠিক দিকনির্দেশনা দিই, তাহলে আজকের এই ছোট্ট স্বপ্নবাজরাই আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন ইতিহাস রচনা করবে।
আমার বাবাইয়ের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি। আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করার তাওফিক দান করেন। 🤲⚽🌿
মন্তব্য করুন