Admin
৮ অক্টোবর ২০২০, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পলাশ দেবনাথকে নিঃশর্ত মুক্তির দাবীতে শ্যামনগরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর,প্রতিনিধি।। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কাফেলা পত্রিকার নুরনগর ইউনিয়ন প্রতিনিধি পলাশ দেবনাথকে মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যপী উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনি সোহাগের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দৈনিক যুগের বার্তা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আনিসুজ্জামান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি ও দৈনিক কাফেলার ব্যুরো প্রধান এস.কে সিরাজ, সাবেক উপদেষ্টা আবু সাঈদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক একটা রাষ্ট্রের স্তম্ভ, জাতির বিবেক, সমাজের দর্পন স্বরুপ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহন এবং আটক করার আগে একটু প্রশাসনকে তদন্ত করা উচিত ছিল।
একাত্মতা ঘোষণা করে উক্ত মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে বাবার নিঃশর্ত মুক্তির দাবী জানান, সাংবাদিক পলাশ দেবনাথ এর একমাত্র সন্তান পলক দেবনাথ।
স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর ফুটবল একাডেমির সদস্যদের পাশাপাশি উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি এস.এম জাকির হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, দৈনিক দৃষ্টিপাতের বুড়িগোয়ালিনী প্রতিনিধি জি.এম রুস্তম আলী, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ জগবন্ধু কয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য মো. ফজলুল হক, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০