Admin
৮ সেপ্টেম্বর ২০২০, ২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলতি মাস থেকেই ইতালি ফিরতে পারবেন যেই বাংলাদেশীরা

চলতি মাস থেকেই ইতালি ফিরতে পারবেন বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা।
তবে এ ঘোষণা সকল প্রবাসীদের জন্য নয়।
আপাতত করোনার কারণে ইতালিতে বসবাসরত পরিবারের কোন সদস্য বর্তমানে বাংলাদেশে থাকলে তারাই ফিরতে পারবেন ইতালিতে।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার পূর্ববর্তী সময়ে ইতালিতে বসবাসরত কোন পরিবারের সদস্য যদি ছুটি কাটাতে বা অন্য কোন কারণে নিজ দেশে যায় এবং করোনাকালীন সময়ে ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা যদি ইতালিতে তাদের পরিবারের সাথে একত্রিত হতে না পারেন।
তাহলে তারাই চলতি মাসের সাত তারিখ থেকে ইতালিতে ফিরতে পারবেন।

এবিষয়ে ইতালিতে বসবাসরত বিভিন্ন বাঙ্গালী কমিউনিটির অভিজ্ঞ ব্যক্তিরা বলেন, যারা ইতালিতে পরিবারের কাছে যাবার জন্য নতুন ভিসা পেয়েছেন তারাও এখন ইতালি ফিরতে পারবেন।
তবে অবশ্যই পরিবারের আরেক সদস্যকে এই মুহূর্তে ইতালিতে থাকতে হবে।
তবে ইতালি ফেরার জন্য এসব সদস্যদের স্টে পারমিট বা ভিসার মেয়াদ থাকতে হবে।
আর যাদের ভিসা বা স্টে পারমিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বাংলাদেশে অবস্থিত ভিএসএফ গ্লোবালের মাধ্যমে রি-এন্ট্রি ভিসা নিতে হবে।

তবে এবিষয়ে বাঙ্গালী কমিউনিটির অভিজ্ঞরা সবাইকে ইতালি ফিরে সেখানকার আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০