Rezaul Karim
২৪ অক্টোবর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

Oplus_16908288

মোঃ ফজলুল হক,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবীরপুর চরে পদ্মা নদীর তীব্র ভাঙনে বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীর অব্যাহত গ্রাসে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ও প্রায় তিন কিলোমিটার সড়ক ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙনের আশঙ্কায় রয়েছে শত শত পরিবারের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমি।

নদীভাঙনের কারণে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অবশিষ্ট জনপদও পদ্মার ভাঙনে হারিয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, হঠাৎ করে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় সেতু, সড়ক, ফসলি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো যেসব ঘরবাড়ি ও জমি টিকে আছে, সেগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগ না নিলে কবীরপুর চরের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে, ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে কারিগরি কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, নদীভাঙন প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য কারিগরি কমিটির প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পদ্মার ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, কেবল পরিকল্পনা নয়, বসতবাড়ি, কৃষিজমি ও অবশিষ্ট যোগাযোগব্যবস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০