Rezaul Karim
২৪ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

 

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ি গ্রামে জনৈক শিহাব হোসেনের জমির পাশের রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে গ্রিলমিস্ত্রি হানিফকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত করে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁ সদর থানার হাপানিয়া বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর জগৎসিংহপুর গ্রামের ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের আশিকুর রহমান ছানি (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০