Rezaul Karim
২১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন

​
শিমুল তালুকদার, সদরপুর থেকে

​সারা দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৫টি মণ্ডপে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিজয়া দশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের।

​শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটেছিল ঘোড়ায় চড়ে এবং গমন করছেন নৌকায়।
​সদরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, উৎসবের শেষ দিনেও মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তদের ঢল নেমেছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা, অঞ্জলি প্রদান ও সিঁদুর খেলার মধ্য দিয়ে তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা জানান, উৎসবের শুরু থেকে এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটেনি এবং সবাই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরেছেন।
​পূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলায় নেয়া হয়েছে কঠোর ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকারিভাবে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

​উপজেলার মোট ৩৫টি মণ্ডপেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এছাড়া নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরা। স্থানীয় প্রশাসনের সার্বিক তদারকিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আজ প্রতিমা বিসর্জন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
​ছবি সংযুক্ত

শিমুল তালুকদার
সিনিয়র রিপোর্টার
ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০