Rezaul Karim
২০ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রঘুনাথপুর রক্ষিত বাড়ির ২৯১তম শারদীয় দুর্গা পূজা ইতিহাস ও সম্প্রীতির বন্ধন

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর রক্ষিত বাড়ির ২৯১ তম শারদীয় দুর্গা পুজা। দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর শারদীয় দুর্গা পুজাকে ঘিরে এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ, উৎসাহ উদ্দীপনা। রক্ষিত বাড়ির দুর্গা পূজা সম্প্রীতির এক মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠেছে।
রঘুনাথপুর রক্ষিত বাড়ি ১৭৩৫ সালে প্রথম দুর্গা পূজা শুরু করেন। এলাকায় হিন্দু – মুসলিম সহ সকল ধর্মের মানুষের আগমনে পূজা প্রাঙ্গন মিলন মেলায় পরিনত হয়।
দেবী দুর্গার বিদায় ঘন্টা বেজে ওঠে। ভক্তদের মনে বেজে ওঠে বিষাদের সুর।
আয়োজকদের প্রত্যাশা, যুগ যুগ ধরে চলে আসা এ ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ও ধর্মীয় মূল্যেবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ধর্ম – বর্ণ -নির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গােৎসব হয়ে উঠবে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবতার মিলনমেলা।
রক্ষিত বাড়ির দুর্গা পূজায় মন্দিরে আলোক সজ্জায় কারো সাথে প্রতিযোগিতা করে না। অনাড়ম্বর ভাবে প্রতিবছর রক্ষিত বাড়ির বংশ ধরেরা এ দুর্গা পূজা করে আসছেন। এ বছর বিমল কুমার রক্ষিত, আনন্দ মোহন রক্ষিত বাবুল, সাংবাদিক উৎপল কুমার রক্ষিত, বিপুল কুমার রক্ষিত, মনতোষ রক্ষিত এ বছর পূর্ব পুরুষের নিয়ম রক্ষায় শারদীয় দুর্গা পূজা করছেন।
শুভশক্তির উন্মেষের মাধ্যমে শক্তির বিনাশের মধ্য দিয়ে বিশ্বের শান্তি রক্ষায় প্রতিবছর মা দুর্গা পৃথিবীতে আসেন। শিউলি ফুলের সুগন্ধ কাশফুলের সুন্দর শোভাতেই আমরা বুঝতে পারছি মা আসছেন। দুর্গা মা ভক্তদের দুঃখ যন্ত্রনার অবসান করতে মা বছরে একবার আসেন । সারা বছর সুখে শান্তিতে তার ভক্তরা দিন কাটাতে পারেন সেই আশীর্বাদে মা দুর্গা পৃথিবীতে আসেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মের মানুষ।

রক্ষিত পরিবারের বংশধর সাংবাদিক উৎপল রক্ষিত জানান, বিশ্ব শান্তির কামনায় রক্ষিত পরিবার এ বছর ধরে দুর্গা পূজা পালন করে আসছে। এলাকার হিন্দু- মুসলিম সম্প্রীতির এক বন্ধন রক্ষিত বাড়ির দূর্গা পূজা। এলাকার সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতায় যুগের পর যুগ ধরে বিভিন্ন দুর্যোগেও রক্ষিত বাড়ির দূর্গা পূজা পালন করে আসছে। দূর্গা পূজার মাধ্যমে রক্ষিত বাড়ি বিশ্বের মানুষের শান্তি কামনা করে।

মনতোষ রক্ষিত জানান, রক্ষিত বাড়ির দুর্গা পূজা সম্প্রীতি বন্ধন। পূজা উপলক্ষে রক্ষিত বাড়ি আঙিনায় এক মিলন মেলায় পরিনত হয়।
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে দেবী দুর্গার আর্শীবাদ যার উপর থাকে, সেই ব্যক্তিকে জীবনে কখনও কোন দুঃখ দুর্দশায় মধ্যে পড়তে হয় না। দেবী দুর্গার কৃপায় তার সংসারে সব সময় সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ন। বিজয়া দশমীতে রঘুনাথপুর দশমীর মেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতে দশমী মেলা হয়ে উঠে উৎসব মুখর। এ যেন সম্প্রীতির এক মিলন মেলা।
প্রতিদিন গভীর রাত পর্যন্ত শিশু, নারী, পুরুষ সহ সব বয়সের মানুষের আগমনে পূজা মন্ডলগুলো হয়ে উঠেছে উৎসবমুখর।

রঘুনাথপুর রক্ষিত বাড়ির ২৯১ তম দুর্গা পুজা শুধু একটি উৎসবের নাম নয়, এ দুর্গা পুজা দীর্ঘদিনের ঐতিহ্য, বিশ্বাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজ ও জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন এলেও এমন ঐতিহ্যবাহী দুর্গা পুজার আয়োজন মানুষের শিকড়ের সাথে সম্পর্ক অটুট থাকে। ইতিহাসের সাক্ষী রঘুনাথপুরের ২৯১ তম শারদীয় দুর্গা পুজা প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য, ভক্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক – এমন প্রত্যাশা স্হানীয় ভক্ত ও অনুরাগীদের।

শারদীয় দুর্গা পুজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেবী দুর্গার আগমনে ভক্তদের মধ জাগিয়ে তোলে নতুন আশা, বিশ্বাস ও আনন্দ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে
দুর্গোৎসব। রঘুনাথপুর রক্ষিত বাড়ির ২৯১ তম দুর্গা পুজা সেই ধর্মীয় আবেগ ও ঐতিহ্যেরই এক গুরুত্বপূর্ণ স্মারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০