Rezaul Karim
২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন ও ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সোমবার (১৯ অক্টোবর) ফরিদপুরের কোতোয়ালী, বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং মণ্ডপে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা উদযাপন নির্বিঘ্ন, আনন্দমুখর ও নিরাপদ রাখতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ জেলাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ মোতায়েন, স্থায়ী ও মোবাইল টিমের টহল জোরদার এবং স্পর্শকাতর মণ্ডপগুলোতে অতিরিক্ত গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে কন্ট্রোল রুম স্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০