
মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর ধামইরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুদের শিক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মাধ্যমে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের সম্ভাবনা বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন