Rezaul Karim
১২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬.৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বাগমারা থানা পুলিশ। পরে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগীতায় পাথরটি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মৃত মুকি বিবি (১০০)-এর কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট নিচে শক্ত একটি পাথরের সন্ধান পাওয়া যায়। পরে সেটি মাটি থেকে তুলে আনলে স্থানীয়রা পাথরটি কষ্টিপাথর বলে ধারণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৬.৭ কেজি বলে জানা গেছে।
এদিকে কবর খননের সময় মাটির গভীর থেকে এমন একটি পাথর পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাথরটি আসলেই কষ্টিপাথর কি না এবং এর প্রকৃত মূল্য বা ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার করা পাথরটি তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০