Rezaul Karim
৭ অক্টোবর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাদের হাত ধরে আলোর পথে শিক্ষার্থীরা

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

একটি শিশুর হাতে যখন প্রথম বই ওঠে, তখন তার চোখে জন্ম নেয় নতুন স্বপ্ন। সেই স্বপ্নকে লালন করে বাস্তবতার পথে এগিয়ে নেওয়ার অন্যতম হলেন শিক্ষক। অক্ষর জ্ঞান থেকে শুরু করে জীবনের কঠিন পথ পেরিয়ে
সফল মানুষ হয়ে ওঠা – প্রতিটি ধাপেই শিক্ষকের অবদান অনস্বীকার্য।
শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, শিক্ষক শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগান। শিক্ষক নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখান। সেই মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
একজন শিক্ষক প্রতিদিন শ্রেনী কক্ষে শুধু পাঠ্য বইয়ের বিষয় পড়ান না। শিক্ষক শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের শেখান শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও দেশপ্রেম।
বর্তমান সময়ে ইন্টারনেট ও প্রযুক্তির কারনে জ্ঞানের পরিধি বিস্তৃত হয়েছে। তথ্য
প্রযুক্তির যুগে মোবাইল ফোন, ইন্টারনেট ও কৃএিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাওয়া যায় অসংখ্য তথ্য। কোনটা তথ্য সঠিক, কোনটা ভুল, কি ভাবে জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে তা শেখানোর দায়িত্ব এখনো শিক্ষকের। প্রযুক্তি একজন শিক্ষার্থীর হাতে তুলে দিতে পারে, কিন্ত একজন শিক্ষক তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষক আত্নবিশ্বাস হারালে সাহস দেন, ভুল করলে শিক্ষার্থীদের সংশোধন করে দেন, শিক্ষার্থী দের জীবনের সঠিক আলোর পথ শিক্ষক দেখিয়ে দেন।
সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, এস এম আব্দুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান সহ অনেকেই । এ ছাড়াও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, স্হানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকের প্রতি শ্রদ্ধা শুধু একটি দিনের অনুষ্ঠানিকতা সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করা সমাজের দায়িত্ব। শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই ভবিষ্যৎ কারিগর হলেন শিক্ষক।

শিক্ষকের হাত ধরেই প্রজন্মের স্বপ্ন দেখতে শেখে, স্বপ্ন সাহসে রুপ দেয় ও একদিন সেই স্বপ্নকে বাস্তবতায় পরিনত করে। শিক্ষককে সম্মান করা মানে শুধু একজন মানুষকে সম্মান করা নয় – সম্মান করা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষকরা জাতি গড়ার নিরব কারিগর। তাদের হাতে গড়ে ওঠে আগামী দিনের স্বপ্ন, সমাজ ও ভবিষ্যৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০