Rezaul Karim
৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জরুরি ঘোষণাঃ প্রিয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ আমাকে কিছু কথা বলতে হচ্ছে,আমার ব্যাথায় ব্যথিত হয়ে পদত্যাগ করলেন ১৫ জন সদস্য।

Oplus_16908322

 

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে দিবাগত গভীর রাতে, অর্থাৎ ২৩ সেপ্টেম্বরের শুরুতে, আমাকে কোনো প্রকার পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি বহিষ্কার করা হয়েছে। আমার সম্পর্কে যে ভাষায় ও যেভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক ও দুঃখজনক।
আমি মনে করি, একটি সংগঠনে দীর্ঘদিনের সম্পর্ক ও অবদানের মূল্যায়ন করার ক্ষেত্রে অন্তত কথা বলার এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ থাকা উচিত।
কিন্তু সেদিন গভীর রাতে ঘটে যাওয়া সেই ঘটনার পর আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ি। একজন মানুষ সংগঠনের সঙ্গে শুধু পদ-পদবি দিয়ে সম্পর্ক তৈরি করে না—তার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, শ্রম, সময়, স্মৃতি এবং অসংখ্য মানুষের আন্তরিকতা।
সেই রাতেই, প্রচণ্ড কষ্ট ও অভিমান বুকে নিয়ে, আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র প্রকাশ করি।
আমি কখনো কোনো পদ আঁকড়ে ধরে থাকতে চাইনি।
কিন্তু যে সংগঠনকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি,
যার জন্য নিজের সময়, শ্রম ও সামর্থ্য দিয়েছি,
সেই সংগঠন থেকে এমন একটি পরিস্থিতিতে বিদায় নেওয়া যে কতটা কষ্টের তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আমার সেই পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর আমি দেখেছি, আমার কষ্টকে নিজেদের কষ্ট মনে করে অনেকেই আমার পাশে দাঁড়িয়েছেন।
আমার ব্যথায় ব্যথিত হয়ে, নিজেদের অবস্থান থেকে পদত্যাগ করেছেন অনেকে।
তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে চির কৃতজ্ঞ ও ভালোবাসা রইলো।

“এ পর্যন্ত ১৫ জন সদস্য” আমার ব্যাথায় ব্যথিত হয়ে তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আমি তাদের এই ভালোবাসার কাছে আমি আজীবন চির কৃতজ্ঞ।

আমি স্পষ্ট করে বলতে চাইঃ

যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের কারও প্রতি আমার কোনো প্রত্যাশা ছিল না যে তারা আমার পাশে এসে দাঁড়াবে।তারা শুধু আমার কষ্টটা অনুভব করেছেন।আর একজন মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে,যখন নিজের দুঃসময়ে কিছু মানুষ স্বার্থের হিসাব না করে আমার পাশে এসে দাঁড়িয়েছে,হয়তো আমার কাছে আজ কোনো পদ নেই,
হয়তো কোনো চেয়ার নেই,
কিন্তু আমার পাশে দাঁড়ানো মানুষগুলোর এক বুক ভরা ভালোবাসা আছে। তাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে জীবনে বড় অর্জন।
যারা আমাকে ভালোবাসেন,
যারা আমার মনের কষ্ট বুঝেছেন,
যারা আমার চোখের পানি না দেখেও আমার ব্যথা অনুভব করেছেন
তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। এখানে আর একটা কথা বলি যারা এখনো ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল।
আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সংগঠনের মঙ্গল করূন।
শুধু এতটুকুই বলব
কখনো কখনো মানুষ পদ হারিয়ে কাঁদে না,
কাঁদে আপন করে ভালোবাসার স্মৃতির মেলবন্ধনের একটি জায়গা চির তরের জন্য হারিয়ে।
আমি সেই রাতেই পদত্যাগ করেছি,
কিন্তু আমার হৃদয়ের ভেতর যে কষ্টটা তৈরি হয়েছে,,
তার সাক্ষী শুধু আমি আর আমার মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন জানেন।আমার পদত্যাগ এর পর আজ যারা আমার পাশে দাঁড়িয়েছেন,
তাদের ভালোবাসা আমি কোনোদিন ভুলব না।
আপনাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া আপনাদের ভালোবাসাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগিয়েছে। আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জিবনের শেষ রক্ত দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০